নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই শ্লোগান সামনে নিয়ে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান,র সভাপতিত্বে বুধবার উপজেলা সম্মেলন কক্ষের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ছাত্র-জনতার অসামান্য অবদান এবং শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এ সময় বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির কাওসার হাবিব, অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, তাড়াশ ফায়ার সার্ভিস সাব স্টেশন অফিসার মুঞ্জরুল ইসলাম,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, উপলেলা ছাত্র দলের সদস্য সচিব শাহাদত হোসেন, জুলাই যোদ্ধা নিরব, ইমরানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং নানা শ্রেণিপেশার মানুষ ।